ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষার রবিবার ফল প্রকাশ হতে পারে

এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে এখন সবাই অপেক্ষায় রয়েছেন ফলাফলের। জানা গেছে, আগামীকাল রবিবার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে।


এরআগে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে পরীক্ষা চলে।


স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে জানিয়েছেন, এবার এক লাখ চার হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। শনিবার ফলাফল সংক্রান্ত সবকিছু প্রস্তুত করা হবে। রবিবার ফলাফল প্রকাশ হতে পারে।


ads
ads
ads

Our Facebook Page

↑